Logo
শিরোনাম

১১ মে: ইতিহাসের এই দিনে

প্রকাশিত:বুধবার ১১ মে ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২০৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ ১১ মে ২০২২, বুধবার। ২৮ বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩১ তম দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ইতিহাসে আজকের ঘটনাবলী:

৩৩০ কনস্তানতিপল রোম সাম্রাজ্যের নতুন রাজধানী হয়।

৯১২ আলেকজান্ডার বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হন।

১৭৪৫ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও হল্যান্ডের মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধে ফরাসি বাহিনী জয়যুক্ত হয়।

১৮১২ ইংল্যান্ডের কমন্স সভায় প্রধানমন্ত্রী স্পন্সার পারসিভেল নিহত।

১৮৫৭ সিপাহী বিদ্রোহ: সৈনিকরা ব্রিটিশদের কাছ থেকে দিল্লি অধিকার করে নেয়।বাহাদুর শাহকে সম্রাট ঘোষণা।

১৮৬৭ লুক্সেমবার্গ স্বাধীনতা অর্জন করে।

১৯৩৫ জার্মানীর বার্লিন শহরে প্রথম টেলিভিশন প্রেরণ যন্ত্র আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে এবং এর মাধ্যমে প্রথমবারের মত পৃথিবীতে টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।

১৯৪০ জার্মান বাহিনীর আগ্রাসনের শিকার বেলজিয়ামকে রক্ষা করার জন্য বৃটিশ ও ফরাসী সেনাদের যৌথ বাহিনী বেলজিয়ামে প্রবেশ করে।

১৯৪৯ ইসরায়েল জাতিসংঘে যোগ দেয়।

১৯৭২ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মেক্সিকো।

১৯৮৫ কুরআন দিবস: কুরআনের মর্যাদা প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে আট জন পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন।

১৯৯৪ ফিলিস্তিনি পুলিশ গাজায় এলে ২৭ বছরের ইজরায়েলি দখলদারির অবসান ঘটে।

১৯৯৭ দাবাখেলুড়ে কম্পিউটার ডীপ ব্লু প্রথমবারের মতো বিশ্বজয়ী দাবাড়ু হিসেবে গ্যারি কাসপারভকে পরাজিত করে।

১৯৯৮ ভারত সরকার দেশটির মরুরাজ্য রাজস্থানের ভূগর্ভে ৩টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়।

২০১৬ বাংলদেশের শীর্ষ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

২০১৮ বাংলাদেশ সরকার তাদের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ ১১ মে ২০১৮ ইডিটি, বাংলাদেশ মান সময় ১২ মে ভোর ০২:১৪ তে কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করে ।

২০১৮ আয়ারল্যান্ড ক্রিকেট দল তাদের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে অংশগ্রহণ করে । তবে প্রথম দিন মেঘে ভেসে যাওয়ায় কোনো খেলা এদিন গড়ায়নি ।

ইতিহাসে আজকে যাদের জন্ম:

১৮৫৪ জন্মগ্রহণ করেছিলেন জ্যাক ব্ল্যাকহাম, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার। (মৃ. ১৯৩২)

১৮৬৪ জন্মগ্রহণ করেছিলেন এটেল লিলিয়ান উইনিচ, তিনি ছিলেন বৃটিশ লেখিকা ৷

১৮৮৮ জন্মগ্রহণ করেছিলেন আসফ আলী, তিনি ছিলেন উর্দু কবি, সাংবাদিক আইনজ্ঞ।

১৮৮৮ জন্মগ্রহণ করেছিলেন আরভিং বার্লিন, তিনি ছিলেন মার্কিন পপ গানের রাজা।

১৮৯২ জন্মগ্রহণ করেছিলেন মার্গারেট রাদারফোর্ড, তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী। (মৃ. ১৯৭২)

১৯০৪ জন্মগ্রহণ করেছিলেন সালভাদর দালি, তিনি ছিলেন স্পেনীয় চিত্রকর। (মৃ. ১৯৮৯)

১৯১৬ জন্মগ্রহণ করেছিলেন নীরদ মজুমদার, তিনি ছিলেন চিত্রশিল্পী।

১৯১৬ জন্মগ্রহণ করেছিলেন কামিলো হোসে সেলা, তিনি ছিলেন এস্‌পানিয়ার ঔপন্যাসিক, ছোট গল্পকার ও প্রাবন্ধিক, নোবেল বিজয়ী। (মৃ. ২০০২)

১৯১৮ জন্মগ্রহণ করেছিলেন রিচার্ড ফাইনম্যান, তিনি ছিলেন মার্কিন পদার্থবিজ্ঞানী, নোবেল বিজয়ী। (মৃ. ১৯৮৮)

১৯২৪ জন্মগ্রহণ করেছিলেন অ্যান্টনি হিউইশ, তিনি ছিলেন ব্রিটিশ রেডিও জ্যোতির্বিজ্ঞানী, নোবেল বিজয়ী।

১৯৩০ জন্মগ্রহণ করেছিলেন এড্সগার ডাইকস্ট্রা, তিনি ছিলেন ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী। (মৃ. ২০০২)

১৯৪১ জন্মগ্রহণ করেন ইয়ান রেডপাথ, তিনি ছিলেন অস্ট্রলীয় ক্রিকেটার।

১৯৬৭ জন্মগ্রহণ করেন সু গার্ডনার, তিনি উইকিমিডিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক।

১৯৭৩ জন্মগ্রহণ করেন জেমস হ্যাভেন, তিনি মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক।

১৯৮৪ জন্মগ্রহণ করেন আন্দ্রেস ইনিয়েস্তা, তিনি স্পেনীয় ফুটবলার।

ইতিহাসে আজকে যাদের মৃত্যু:

১৯১৫ মৃত্যুবরণ করেন ভাই বালমুকুন্দ, তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী।

১৯১৫ মৃত্যুবরণ করেন বসন্তকুমার বিশ্বাস, তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী।

১৯৮১ মৃত্যুবরণ বব মার্লে, তিনি ছিলেন জামাইকান রেগে শিল্পী, গীটার বাদক ও গীতিকার।

১৯৮৫ মৃত্যুবরণ করেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন বাঙালি শিক্ষাবিদ, ভাষাতত্ত্ববিদ ও খ্রিষ্টধর্মপ্রচারক। (জ. ১৯৩১)

১৯৯৬ মৃত্যুবরণ করেন নামডি আযিকিওে, তিনি ছিলেন নাইজেরিয়ান সাংবাদিক ও রাজনীতিবিদ ও ১ম প্রেসিডেন্ট।

১৯৯৯ মৃত্যুবরণ করেন একবাল আহমাদ, তিনি ছিলেন পাকিস্তানি লেখক, সাংবাদিক, ও যুদ্ধবিরোধী কর্মী। (জ. ১৯৩৩/৩৪)

২০০৩ মৃত্যুবরণ করেন আর্নি তোশ্যাক, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৯১৪)

২০০৪ মৃত্যুবরণ করেন আল্ফ ভ্যালেন্টাইন, তিনি ছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

২০১৬ মৃত্যুবরণ করেন টনি কোজিয়ার, তিনি ছিলেন বার্বাডীয় ক্রিকেট সাংবাদিক, লেখক ও রেডিও ধারাভাষ্যকার। (জ. ১৯৪০)


আরও খবর

২০ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

সোমবার ২০ ফেব্রুয়ারি ২০২৩

১৯ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩