Logo
শিরোনাম

১২ কেজি গাঁজাসহ নারায়ণগঞ্জে ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক

প্রকাশিত:বুধবার ০৮ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ২২১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুইটি অভিযানে ১২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১। সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের চিটাগাংরোড এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গাজীপুরের জয়দেবপুরের শিববাড়ী এলাকার মোছা. মদিনা খান (১৯) এবং ময়মনসিংহের ধোবাউড়ার তারইকান্দি এলাকার হাসি আক্তার খুশী (২৭)।

আজ বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত হাসি আক্তার খুশী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। 

আটক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত অভিনব কায়দায় গাঁজা সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত। 


আরও খবর