Logo
শিরোনাম

১২ মে’র মধ্যে ধেয়ে আসতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়

প্রকাশিত:সোমবার ০২ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৬৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মে মাসের ৬-৭ তারিখে এ অঞ্চলে একটি লঘুচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আর ১২ মের মধ্যে তা শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান-নিকোবর দ্বীপের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তৈরি হতে পারে এই ঝড়, যার সম্ভাব্য গতি হবে ৩৪ নটিক্যাল মাইল এবং স্থলভাগে আঘাত হানার আগে গতি হবে ঘণ্টায় ১৭৫ কিলোমিটার।

এ ঝড়ের নাম শ্রীলঙ্কান আবহাওয়া অধিদফতর দিয়েছে আসানি। আসানি সিংহলি ভাষার শব্দ যার অর্থ অত্যন্ত রাগান্বিত বা ক্ষুদ্ধ।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমকে জানান, আগামী ৬ থেকে ৭ মের মধ্যে আন্দামান-নিকোবর দ্বীপের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি লঘুচাপ তৈরি হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। এটি সুনির্দিষ্ট লঘুচাপের পর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বর্তমান তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি তৈরি হলে পশ্চিমবঙ্গ, উড়িষা ও বাংলাদেশের উপকূলে চলতি মাসের ১০ থেকে ১২ মের মধ্যে আঘাত হানতে পারে।


আরও খবর