Logo
শিরোনাম
তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প

১২৯ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে একই পরিবারের ৫ জনকে জীবিত উদ্ধার

প্রকাশিত:রবিবার ১২ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ১০০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর মিছিল কেবলই বাড়ছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ হাজারের বেশি মানুষের। এখনো উদ্ধার অভিযান চলছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগ শহরে ধ্বংসস্তূপের নিচ থেকে ১২৯ ঘণ্টা পর একই পরিবারের ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার তাঁদের উদ্ধার করা হয়। তাঁরা ধ্বংসস্তূপের নিচে পাঁচ দিন আটকে ছিলেন।

উদ্ধারকারীরা প্রথমে মা ও মেয়েকে বের করে আনেন। পরে তাঁরা বাবাকে উদ্ধারের দিকে এগিয়ে যান। কিন্তু বাবা তাঁর আরেক মেয়ে ও ছেলেকে আগে উদ্ধারের অনুরোধ জানান। পরে উদ্ধারকারীরা তিনজনকেই উদ্ধার করেন।

যত সময় গড়াচ্ছে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে।

উল্লেখ্য, তুরস্ক ও সিরিয়ার গত সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে গুঁড়িয়ে যায় দুই দেশের হাজার হাজার হাসপাতাল, স্কুল ও অ্যাপার্টমেন্ট ভবন। এতে গৃহহীন হয়ে পড়ে দেশ দুটির বিপুলসংখ্যক লোক। উদ্ভূত প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ১০ প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন।


আরও খবর