Logo
শিরোনাম

১৩ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে আল্লু অর্জুনের ‘পুষ্প’

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ২১৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

২০২০ সালের আগস্টে পুষ্প সিনেমার ঘোষণা দিয়েছিলেন আল্লু অর্জুন। এটি অন্যতম বহুল প্রতীক্ষিত সর্বভারতীয় সিনেমা। পাঁচ ভাষায় মুক্তি পাবে এ ছবি। এর মাধ্যমে তৃতীয় বারের মতো পরিচালক সুকুমারের সঙ্গে কাজ করলেন আল্লু। আগের দুই সিনেমা আর্যআর্য টু ব্যবসাসফল হয়েছিল।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পুষ্প সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করেছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। দেশটির স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ২০২১ সালের ১৩ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সিনেমাটি প্রযোজনা করছেন নবীন ইয়ারনেনি ও রবি শংকর।

এ সিনেমায় রয়েছেন অন্যতম জনপ্রিয় দক্ষিণী তারকা রশ্মিকা মন্দানা, ধনঞ্জয় ও সুনীল। সিনেমাটি তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে।


আরও খবর