
টানা তিন ম্যাচেই সুযোগ পেলেন নাজমুল হোসেন
শান্ত। তার ওপর আস্থা-রাখলেন কোচ ও অধিনায়ক, ওই কথা জানান দিলেন প্রকাশ্যেই। আগের ম্যাচে
রয়েসয়ে খেলে তবু ২০ রান করেছিলেন, এবার ১৩ বল খেলে আউট হলেন মাত্র ১ রানে।
কিন্তু শান্ত তার প্রতিদান দিতে পারলেন
না ঠিকঠাক। প্রথম দুই ওয়ানডের পর নিজেকে চেনাতে ব্যর্থ হয়েছেন শেষটিতেও।
তাকে হারানোর পর দলকে টানছেন অধিনায়ক তামিম
ইকবাল ও লিটন দাস। শেষ ওয়ানডে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৭৯ রান। জবাব দিতে নেমে
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৬ রান। তামিম ইকবাল
১৮ আর লিটন দাস ৫ রানে অপরাজিত আছেন।
এর আগে তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ১৭৮ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১০ ওভারে ২৮ রান খরচ করে টাইগার দলের বাঁহাতি স্পিনার একাই নেন ৫ উইকেট।

