Logo
শিরোনাম

১৫ দিনের রিমান্ডে মামুনুল হক, ভার্চ্যুয়াল আদালতে হাজিরা

প্রকাশিত:বুধবার ১২ মে ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ২৫৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের দুই থানায় করা পৃথক পাঁচটি মামলায় ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে জান্নাত আরা ঝর্ণার দায়ের করা ধর্ষণ মামলাও রয়েছে। পুলিশ ও সিআইডি ৩৮ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির এর আদালত এ আদেশ দেন। এ সময়ে কাশিমপুর কারাগার থেকে ভার্চ্যুয়াল আদালতে যুক্ত হন মামুনুল হক।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সোনারগাঁও থানায় তিনটি ও সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় বুধবার দুপুরে শুনানি হয়েছে। আদালত ৫ মামলায় ১৫ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন। শুনানির সময়ে ভার্চ্যুয়াল আদালতে মামুনুল হক যুক্ত ছিলেন।

৩০ এপ্রিল কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। এতে তিনি অভিযোগ করেন, গত দুই বছর ধরে বিয়ের আশ্বাস দিয়ে মামুনুল হক তাকে বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করেছেন। এছাড়া সাইনবোর্ড এলাকায় নাশকতা করার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় আরও দুটি মামলা হয়েছে।

নিউজ ট্যাগ: মামুনুল হক

আরও খবর