Logo
শিরোনাম

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করছে স্টিচ ফিক্স

প্রকাশিত:সোমবার ১৩ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৮৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে অনলাইনভিত্তিক পোশাকের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান স্টিচ ফিক্স। ই-কমার্স খাতে শ্লথ প্রবৃদ্ধির কারণে এ পদক্ষেপ নিচ্ছে মার্কিন প্রতিষ্ঠানটি। নতুন এ সিদ্ধান্তের কারণে চাকরি হারাবেন প্রায় ৩৩০ জন কর্মী।

২০১১ সালে যাত্রা করে স্টিচ ফিক্স। কোভিড-১৯ মহামারীর প্রকোপ বাড়ায় গত বছর ভোক্তাদের মধ্যে অনলাইনে কেনাকাটার ঝোঁক বাড়ে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির বিক্রি বেশ ভালো ছিল গত বছর। সম্প্রতি নভেল করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমায় পণ্য কিনতে সশরীরে দোকানে উপস্থিত হচ্ছেন ক্রেতারা। ফলে এ বছর ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির ব্যয়ও অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী রয়েছে।

সম্প্রতি চলতি বছরের বিক্রির পূর্বাভাস কমিয়েছে স্টিচ ফিক্স। প্রতিষ্ঠানটি জানায়, সক্রিয় ভোক্তার সংখ্যা প্রত্যাশার থেকে কম। এর জের ধরেই কর্মী ছাঁটাইয়ের তাগিদ অনুভব করছে মার্কিন সংস্থাটি। এ বছর অর্ধেকেরও বেশি স্টক মূল্য হারিয়েছে স্টিচ ফিক্স, যার বর্তমান বাজারমূল্য ১০০ কোটি ডলারের কিছুটা কম।

কর্মীদের দেয়া একটি মেমোতে স্টিচ ফিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এলিজাবেথ স্পলডিং বলেন, সাম্প্রতিক ব্যবসা পরিস্থিতির প্রেক্ষাপটে ও অনিশ্চিত আর্থিক অবস্থা বিবেচনা করে আমরা এ পদক্ষেপ নিয়েছি।

নিউজ ট্যাগ: স্টিচ ফিক্স

আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪