Logo
শিরোনাম

১৬ জানুয়ারি থেকে ভার্চুয়ালি চেম্বার আদালত

প্রকাশিত:মঙ্গলবার ১১ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৯০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে আগামী ১৬ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার জজ আদালত ভার্চুয়ালি পরিচালিত হবে। মামলার শুনানিকালে মঙ্গলবার চেম্বার জজ বিচারপতি ওবায়দুল হাসান তার আদালতে এ তথ্য জানিয়েছেন।

এসময় আদালতে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। এর আগে করোনা সংক্রমণের শুরুর দিকে ভার্চুয়ালি সীমিত পরিসরে চলছিল সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম।

তবে ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট) বিভাগের বিচারিক কার্যক্রম শারীরিক উপস্থিতিতে চালু করে কোর্ট প্রশাসন।


আরও খবর