
করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান
বন্ধ থাকায় পড়াশোনার যে ক্ষতি হয়েছে, সেটা পুষিয়ে নিতে ২০ রমজান পর্যন্ত দেশের সরকারি
প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
গত মঙ্গলবার
(২২ মার্চ) ২০ রমজান পর্যন্ত প্রাথমিকের ক্লাস কার্যক্রম চালু রাখার পরিপত্র জারি করে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
তবে পবিত্র রমজানে
ক্লাস চলার ক্ষেত্রে চারটি নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অধিদপ্তর। বৃহস্পতিবার
(২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনিষ চাকমা
স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সরাসরি শ্রেণি কার্যক্রম
চলবে ২০ রমজান পর্যন্ত ।
সকাল সাড়ে ৯টা
থেকে প্রাথমিকের ক্লাস শুরু হয়ে চলবে বেলা তিনটা পর্যন্ত। এরমধ্যে নামাজের বিরতি থাকবে
৩০ মিনিট।
সংশ্লিষ্ট বিদ্যালয়ের
প্রধান শিক্ষক উল্লেখিত সময়সূচি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পাঠানো রুটিন ও
পাঠ পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত ক্লাসসমূহ বিন্যস্ত করে শ্রেণি কার্যক্রম পরিচালনা
করবেন।

