Logo
শিরোনাম

২০২২ সালে ছুটি কয়দিন, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শনিবার ০৪ নভেম্বর ২০২৩ | ১৭৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
২০২২ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ৮ দিন

আসছে নতুন বছরের (২০২২) কোন কোন দিন সরকারি ছুটি থাকবে সেই তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ২০২২ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ৮ দিন। ২২ দিন সরকারি ছুটির মধ্যে ৬ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।

জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

নিউজ ট্যাগ: সরকারি ছুটি

আরও খবর