Logo
শিরোনাম

২৪ ঘণ্টায় খুলনা বিভাগে একদিনে করোনায় আরও ২০ জনের মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ জুন ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২২২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২০ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯১৬ জন। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হয়েছে ৯১৭ জন।

বৃহস্পতিবার (২৪ জুন) খুলনা বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এ তথ্য জানান।

এর মধ্যে পজেটিভ শনাক্ত হয়েছে খুলনায় ২৬০ জন, বাগেরহাট ৪২, যশোর ১৯১ সাতক্ষীরা ৬৭, নড়াইল৫২, ঝিনাইদহ ৭৩, কুষ্টিয়া ১৩৯ চুয়াডাঙ্গা ৪১, মাগুরা ৫, এবং মেহেরপুর ৯৭ জন। এ ছাড়া খুলনা বিভাগে মোট শনাক্ত হয়েছে ৪৮ হাজার ৭৯৫ জন।


আরও খবর