
জিম্বাবুয়ে সিরিজের
জন্য অধিনায়ক নিযুক্ত করা নুরুল হাসান সোহানকে অভিনন্দন জানিয়েছেন সাকিব আল হাসান। সাকিব বলছিলেন, ‘আমি তো মনে করি ও (সোহান) যোগ্য বলেই ওকে অধিনায়কত্ব দেওয়া
হয়েছে। বিসিবি মনে করেছে ভবিষ্যতে ও বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে। এ কারণেই ওকে
আসলে অধিনায়কত্ব দিয়েছে। আমি ওকে শুভকামনা জানাচ্ছি। জিম্বাবুয়ে সিরিজ ভালো একটা চ্যালেঞ্জ
হবে। আশা করি ও সেই চ্যালেঞ্জ উতরে যেতে পারবে।’
অভিনন্দন মাথায়
নিয়ে নিজের দলবল নিয়ে বুধবার দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় দল। ২৭ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশ্যে
রওনা হবে বাংলাদেশ দল। ৩ দিন পরই রওনা ওয়ানডে দলের বাকি সদস্যরা।
তামিম ইকবাল খান,
মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক সৈকত, তাইজুল ইসলামরা টি-টোয়েন্টি দলে
নেই। সুতরাং ওয়ানডে সিরিজে অংশ নিতে তারা রওনা হবেন ২৯ জুলাই দিবাগত রাতে। কোচিং বহরের
সদস্যরা আছেন যার যার নিজদেশে। রাসেল ডোমিঙ্গো এবং অ্যালান ডোনাল্ড তাই রওনা হবেন দক্ষিন
আফ্রিকা থেকে। জেমি সিডন্স অস্ট্রেলিয়া এবং রঙ্গনা হেরাথের শ্রীলংকা থেকে রওনা দেবার
কথা আছে।
হারারে স্পোর্টস
ক্লাব মাঠে আগামী ৩০ জুলাই প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের বাকি দুইটি ম্যাচ
হবে ৩১ জুলাই এবং ২ আগস্টে। ২ দিন বিরতির পরই ৫ আগস্টে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের
বাকি ম্যাচগুলো ৭ ও ১০ আগস্ট। বাংলাদেশ সময় ম্যাচগুলো শুরু হবার কথা রয়েছে দুপুর সোয়া
১ টার সময়।
এই সিরিজের
পর টি-টোয়েন্টির স্থায়ী অধিনায়ক কে হবেন সেটি নিয়েও ঘোষণা আসবে। তবে গুঞ্জন অনুযায়ী
সাকিব আল হাসানকেই আবারো টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক করার সম্ভাবনা প্রবল।

