Logo
শিরোনাম

৩০ জুলাই: ইতিহাসের এই দিনে

প্রকাশিত:শনিবার ৩০ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ ৩০ জুলাই ২০২২, শনিবার। ১৫ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২১২ তম (অধিবর্ষে ২১৩ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

৭৬২ - আব্বাসীয় খলিফা আল-মনসুর কর্তৃক বাগদাদ শহরের প্রতিষ্ঠা।

১৫০২ - ক্রিস্টোফার কলম্বাস তার ৪র্থ সমুদ্র যাত্রায় হন্ডুরাসের উপকূলবর্তী গুয়ানায়া দ্বীপে অবতরণ করেন।

১৬০২ - মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় হল্যান্ডের রাজনৈতিক প্রভাব ও ঔপনিবেশিক তৎপরতা শুরু হয়।

১৬২৯ - ইতালির নেপলস শহরে ভূমিকম্পে ১০ হাজার লোকের প্রাণহানি।

১৬৫৬ - পোলিশদের পরাজয়ের মধ্য দিয়ে ওয়ারশ যুদ্ধের অবসান হয়।

১৯১৪ - প্রথম বিশ্বযুদ্ধ শুরু।

১৯৩৫ - বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের বই প্রথম প্রকাশিত হয়।

১৯৪৮ - লিভারপুলে বিশ্বের প্রথম বন্দর রাডার কেন্দ্র স্থাপিত হয়।

১৯৬৯ - মার্কিন নভোখেয়া মেরিনার ৬-এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ছবি পাঠানো হয়।

১৯৮০ - পূর্ব অস্ট্রেলিয়ার দ্বীপ দেশ ভানুয়াতু স্বাধীনতা লাভ করে।

জন্ম:

১৮৫৫ - জার্মান শিল্পপতি সিমেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা জর্জ ভিলহেম ভন সিমেন্স।

১৮৬৩ - হেনরি ফোর্ড।

১৯৬৪ - ইয়ুর্গেন ক্লিন্সমান, প্রখ্যাত জার্মান ফুটবলার।

১৮৭৪ - বিলি মেরেডিথ, ব্রিটিশ ফুটবলার।

১৮৮২ - বিপ্লবী সত্যেন বোস।

১৮৮৬ - এস মুথুলক্ষ্মী রেড্ডি।

১৮৮৭ - কাজী মোতাহার হোসেন, বাংলাদেশি পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ।

১৮৯৮ - বিশ্বখ্যাত ইংরেজ ভাস্কর হেনরি মুর।

১৯৫৫ - বাংলাদেশি চলচিত্র অভিনেত্রী ববিতা।

মৃত্যু:

১৭৭১ - ইংরেজ কবি টমাস গ্রে।

১৯৮০ - বাঙালি চারুশিল্পী গোপাল ঘোষ।

১৯৮৭ - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, একজন ভারতীয় বাঙালী ঔপন্যাসিক ও ছোট গল্পকার।

১৮৯৮ - জার্মান রাষ্ট্রনায়ক অটোভন বিসমার্ক।

২০০৭ - ইংমার বার্গম্যান, সুইডিশ মঞ্চ ও চলচ্চিত্র নির্দেশক।

দিবস:

ভানুয়াতু প্রজাতন্ত্রের স্বাধীনতা দিবস।

নিউজ ট্যাগ: ইতিহাসে এই দিনে

আরও খবর

২০ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

সোমবার ২০ ফেব্রুয়ারি ২০২৩

১৯ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩