Logo
শিরোনাম

৩২ মাসের মধ্যে ভারতে সর্বনিম্ন স্বর্ণ আমদানি

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এক বছরের আগের তুলনায় গত জানুয়ারি মাসে ভারতে স্বর্ণের আমদানি কমেছে ৭৬ শতাংশ। যা ৩২ মাসের মধ্যে সর্বনিম্ন। মূলত অভ্যন্তরীণ দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে যাওয়া ও শুল্ক হ্রাসের আশায় আমদানি কমেছে।

আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সরকারি একটি সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, ভারত জানুয়ারিতে ১১ টন সোনা আমদানি করেছে। যা এক বছর আগে ৪৫ টন ছিল।

আরো জানায়, জানুয়ারির আমদানি এক বছর আগে ছিল ২৩৮ কোটি ডলার। তা এখন ৬৯ কোটি ৭০ লাখ ডলারে নেমেছে।


আরও খবর