Logo
শিরোনাম

৩৬২ মিলিয়ন মার্কিন ডলারের কোকেন আটক

প্রকাশিত:সোমবার ০১ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৭২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নেদারল্যান্ডের রোটেনডাম বন্দরে ৪ হাজার ১৭৮ কিলোগ্রাম কোকেন আটক করেছে দেশটির পুলিশ।

এ বছর আটক মাদক চালানের মধ্যে এটিই সবচেয়ে বড় চালান। পুলিশের ধারনা, জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৩৬২ মিলিয়ন মার্কিন ডলার।

প্যারাগুয়ে থেকে আসা একটি জাহাজের দুটি কন্টেইনার তল্লাশি করে রবিবার এসব কোকেন জব্দ করা হয়েছে।

উরুগুয়েতে অন্য আরেকটি জাহাজ থেকে কন্টোইনার দুটি নেদারল্যান্ডগামী ওই জাহাজটি তোলা হয়।পর্তুগাল থেকে আমদানি করা সয়াবিনের ব্যাগে ওই মাদক পাচার করা হয় বলে পুলিশ জানায়।

জব্দ করা এসব মাদক ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে নেদারল্যান্ডের পুলিশ।

 

নিউজ ট্যাগ: কোকেন আটক

আরও খবর