Logo
শিরোনাম

৪৬ মিনিট অন্ধকারে রেখে ফের লাইভে ফিরল ডিএসই

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ মার্চ ২০২১ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ৩৫৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সপ্তাহের শেষ কার্যদিবসে (বৃহস্পতিবার) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে বড় ধস নামলে এক পর্যায়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের লাইভ আপডেট দেখানো বন্ধ হয়ে যায়। তবে ৪৬ মিনিট বন্ধ থাকার পর দুপুর ১২টা থেকে আবার লাইভ আপডেটে ফিরেছে ডিএসই।

লাইভ আপডেট দেয়া বন্ধ হয়ে যাওয়ায় ৪৬ মিনিট এক প্রকার অন্ধকারের মধ্যে থাকেন বিনিয়োগকারীরা। কী পরিমাণ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে বা কমেছে তা যেমন বিনিয়োগকারীরা এই সময়ে জানতে পারেননি, তেমনি লেনদেনের তথ্যও পাননি তারা।

এদিন বড় দরপতনের মধ্য দিয়ে শেয়ারবাজরে লেনদেন শুরু হয়। প্রথম ১ ঘণ্টা ১৪ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক ৫৩ পয়েন্ট কমে যায়। এরপরই বন্ধ হয়ে যায় ডিএসইর লাইভ আপডেট। ১১টা ১৪ মিনিটে বন্ধ হয়ে যাওয়া লাইভ আপডেট ৪৬ মিনিট বন্ধ থাকার পর দুপুর ১২টা থেকে আবার শুরু হয়েছে।

লাইভ আপডেট বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বলেন, একটা সুইচে সমস্যা হওয়ায় ওয়েবসাইটের লাইভ আপডেট বন্ধ হয়ে যায়। তবে লেনদেন চলমান রয়েছে। লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না।

এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ১২টা ৮ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ পয়েন্টে পড়ে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ১০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক কমেছে ২৯ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মাত্র ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ২০৪টির। আর ১০৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩৬০ কোটি ২৭ টাকা।

নিউজ ট্যাগ: ডিএসই

আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪