Logo
শিরোনাম

৪টি দেশে বিমান চলাচল স্থগিতের মেয়াদ বাড়ালো এমিরেটস এয়ারলাইন্স

প্রকাশিত:রবিবার ২৫ জুলাই ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২১৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশসহ চার দেশের সঙ্গে আগামী ২৮ জুলাই পর্যন্ত বিমান চলাচল বন্ধের মেয়াদ বাড়ালো সংযুক্ত আরব আমিরাত। গতকাল শনিবার বিমান চলাচল বন্ধের মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয় দেশটি।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, "বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় করোনো পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ২৮ জুলাই পর্যন্ত দেশগুলোর সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ থাকবে।"

উল্লেখ্য, করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে ১২ মে মাস থেকে বাংলাদেশ, ভারত ,পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় সংযুক্ত আরব আমিরাত। পরে কয়েক দফা মেয়াদ বাড়ানো হয়। সবশেষ ২৮ জুলাই পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।


আরও খবর