Logo
শিরোনাম

৫০ হাজারেরও বেশি মানুষ পদ্মাপারের অপেক্ষায়

প্রকাশিত:বুধবার ১২ মে ২০২১ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ৫৬০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের জনস্রোত থামছেই না। গাড়ি রেখে ফেরিতে যাত্রী পারাপার করলেও ১৬টি ফেরি নিয়ে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। শিমুলিয়া ঘাট ও তার আশেপাশের এলাকায় অন্তত ৫০ হাজারেরও বেশি মানুষ পদ্মাপারের অপেক্ষায় প্রহর গুনছে বলে ধারণা করা হচ্ছে।

শিমুলিয়া ঘাট থেকে মুন্সিগঞ্জ প্রতিনিধি শেখ মো. শিমুল জানান, যখন কোন ফেরি ঘাটে আসছে তখনই হুমড়ি খেয়ে পড়ছে যাত্রীরা। এতে ফেরিতে থাকা যানবাহন নামতে বিলম্ব হচ্ছে। বিঘ্ন হচ্ছে মানুষ পারাপার। গতকাল ঘাট ফাঁকা থাকলেও আজ (বুধবার) সকাল থেকেই হুমড়ি খেয়ে পড়ছে যাত্রীরা। বেলা যত বাড়ছে যাত্রীর চাপ তত বেড়েই চলছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ আরটিভি নিউজকে বলেন, এ মুহূর্তে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ১৬টি ফেরি চলছে। পারাপারের জন্য ঘাটে এখনও প্রায় ৫০-৬০ হাজার যাত্রী অবস্থান করছেন। লঞ্চ ও স্পিডবোটের মাধ্যমে পারাপারের ব্যবস্থা না থাকায় ফেরিতে যাত্রী বহনে বেগ পেতে হচ্ছে।


আরও খবর

জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩