Logo
শিরোনাম

৫০ কোটি রুপি খোরপোশ পাচ্ছেন সামান্থা

প্রকাশিত:রবিবার ২৬ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৮৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিবাহবিচ্ছেদের পথেই হাঁটছেন দক্ষিণ ভারতীয় দুই তারকা নাগা চৈতন্য ও সামান্থা আক্কিনেনি। কাউন্সেলিং করেও তাদের সিদ্ধান্ত পরিবর্তন করা যাচ্ছে না। দুজনেই বিচ্ছেদের সিদ্ধান্তে অনড়।

এরই মধ্যে ডিভোর্সের আবেদন করেছেন দুজনই। আর এই বিচ্ছেদের পর চৈতন্যের কাছ থেকে মোটা অঙ্কের খোরপোশ পাচ্ছেন সামান্থা।

বিয়ের খরচের চেয়ে পাঁচগুণ বেশি খোরপোশ পাবেন সামান্থা। ২০১৭ সালে ভারতের পর্যটন নগরী গোয়ায় ধুমধামে বিয়ের আয়োজন সম্পন্ন করেছিলেন এ দুই তারকা। সেই জমকালো আয়োজনে ব্যয় হয়েছিল প্রায় ১০ কোটি রুপি। সে অর্থে বিচ্ছেদের খোরপোশ বাবদ অন্তত ৫০ কোটি রুপি পাবেন এ নায়িকা।

ভারতের শোবিজের গুঞ্জন আগামী ৭ অক্টোবর বিবাহবিচ্ছেদের ঘোষণা দেবেন সামান্থা ও চৈতন্য। কারণ চার বছর আগে এই দিনেই একে অপরের জীবনসঙ্গী হয়েছিলেন তারা। অর্থাৎ ডিভোর্সের জন্য বিয়ের দিনকেই বেছে নিতে চাইছেন তারা।

যদিও বিচ্ছেদ ইস্যুতে এখনও পর্যন্ত সামান্থা বা চৈতন্যের মুখে সরাসরি কিছুই শোনা যায়নি। এ নিয়ে গণমাধ্যমে তেমন কোনো তথ্যও দেননি তারা। তবে একে অপরের থেকে যে বেশ দূরে সরে গেছেন তা নিশ্চিত।

প্রসঙ্গত দক্ষিণী মেগাস্টার নাগার্জুনার পুত্র নাগা চৈতন্য। ২০০৯ সালে জোশ সিনেমার মধ্য দিয়ে তিনি সিনেমায় আত্মপ্রকাশ করেন। অন্যদিকে সামান্থার ক্যারিয়ার শুরু হয় ২০১০ সালের ইয়ে মায়া চেসাভ সিনেমা দিয়ে। যেখানে তার নায়ক ছিলেন চৈতন্য। একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের মধ্যে ভালোলাগা ও ভালোবাসা সৃষ্টি হয়।


আরও খবর