Logo
শিরোনাম

৫০৪ জনকে নিয়োগ দেবে মহিলা বিষয়ক অধিদপ্তর

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ৭০০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর। তিনটি ভিন্ন পদে মোট ৫০৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : ফিল্ড সুপারভাইজার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক।

পদসংখ্যা : মোট ৫০৪ জন।

শিক্ষাগত যোগ্যতা :

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি/ এসএসসি বা সমমান পাস প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য প্রার্থীর কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন।

বেতন : ফিল্ড সুপারভাইজার পদে বেতন ১০,২০০-২৪,৬৮০/-টাকা,

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বেতন ৯,৩০০-২২,৪৯০/-টাকা,

অফিস সহায়ক পদে বেতন ৮,২৫০-২০,০১০/-টাকা ।

আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://dwa.teletalk.com.bd/) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ : ১১ জানুয়ারি, ২০২২।

 


আরও খবর

দেশবন্ধু গ্রুপে ম্যানেজার পদে চাকরি

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩