
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূবালী ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার
(কম্পিউটার)’ পদে মোট ৭২ জনকে
নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (কম্পিউটার)।
পদসংখ্যা
মোট ৭২ জন।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কম্পিউটার টেকনোলজি বা কম্পিউটার সায়েন্সে
ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/
শ্রেণি বা সমমানের জিপিএ/ সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই বছরের
অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। অনূর্ধ্ব ৩২
বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন
এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ২৬,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। প্রবেশনকাল শেষে
অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (কম্পিউটার) হিসেবে নিয়োগ দেওয়া হবে। তখন প্রতিষ্ঠানের
নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে (https://www.pubalibangla.com/career.asp) আবেদন
করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
৩ নভেম্বর, ২০২২।
সূত্র : পূবালী ব্যাংক ওয়েবসাইট।

