
রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি'অর জিতলেন
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। আগের ছয়বার মেসি এই পুরস্কার জিতেছেন-২০০৯, ২০১০,
২০১১, ২০১২, ২০১৫ ও ২০১৯ সালে। বাংলাদেশ সময় সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে এই পুরস্কার
ঘোষণা করা হয়।
গোল ডট কম জানিয়েছে, সেরা খেলোয়াড় ছাড়াও
বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। বছরের সেরা ক্লাবের পুরস্কার পেয়েছে চেলসি।
ব্যালনের তালিকায় ছয় নম্বরে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। রবার্ট লেভান্ডোস্কি
বর্ষসেরা স্ট্রাইকারের পুরস্কার জিতেছেন।
প্রসঙ্গত, ১৯৫৬ সালে প্রথমবার চালু হয়
ব্যালন ডি’অর। তখন কেবল ইউরোপের সেরা খেলোয়াড়কে দেওয়া হতো এই
পুরস্কার। ১৯৯৫ সাল থেকে ইউরোপে খেলা বিশ্বের যেকোনো খেলোয়াড়ের জন্য পুরস্কারটি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০৭ সাল থেকে সেটি দেওয়া হচ্ছে বিশ্বের যেকোনো জায়গায় খেলা ফুটবলারদের।

