Logo
শিরোনাম

৯ বলে ৭ রান করে ইতিহাসের পাতায় পিংকি

প্রকাশিত:মঙ্গলবার ১৮ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ২৮ জুন ২০২৩ | ১০৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

যখন ব্যাটিংয়ে এলেন, জয়ের জন্য বাকি ছিল মাত্র ৬ রান। সেখানে তিনি একাই করেন ৭ রান। দুই দলের স্কোর যখন সমান, তখন বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করেন ফারজানা হক পিংকি। আর এই ইনিংসের সুবাদে ইতিহাসের পাতায় উঠে গেছেন এ টপঅর্ডার ব্যাটার।

মঙ্গলবার টি-টোয়েন্টি ফরম্যাটের কমওয়েলথ গেমসের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। দলকে জিতিয়ে ৯ বলে ৭ রান করে অপরাজিত ছিলেন ফারজানা পিংকি।

নিজের দ্বিতীয় রান করার পথে বাংলাদেশের প্রথম নারী ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো নির্দিষ্ট ফরম্যাটে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ম্যাচ শেষে টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার নামের পাশে রয়েছে ১০০৫ রান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ তিনটি ৫০ রানের বেশি ইনিংসের মালিক ফারজানা। তিনিই খুললেন দেশের নারী ক্রিকেটের ইতিহাসের নতুন দুয়ার। কাছাকাছি থাকা নিগার সুলতানা জ্যোতির সংগ্রহ ৮৬১ রান।

এছাড়া ওয়ানডে ফরম্যাটেও শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় ওপরের দিকে রয়েছেন ফারজানা। পঞ্চাশ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ ৮৯৩ রান করেছেন রোমানা। এরপরই আছেন ৮৪১ রান করা ফারজানা। ওয়ানডেতে আর কারও ৪০০ রানও নেই।

নিউজ ট্যাগ: ফারজানা পিংকি

আরও খবর