Logo
শিরোনাম

আবারো দাম বাড়ল পেঁয়াজের

প্রকাশিত:রবিবার ০৭ মার্চ ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২২০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হঠাৎ করেই রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম বেড়ে গেছে। একদিনে খুচরা বাজারে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০ টাকা পর্যন্ত। আর পাইকারি বাজারে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ৯ টাকা পর্যন্ত।

হঠাৎ পেঁয়াজের এই দাম বাড়ার কারণ হিসেবে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখন দেশি যে পেঁয়াজ বিক্রি হচ্ছে, তা মুড়ি কাটা। এই পেঁয়াজের সরবরাহ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এ কারণে পেঁয়াজের দাম বেড়েছে।

অপরদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের সরবরাহ কমার পাশাপাশি রোজার সময় এগিয়ে আসাও পেঁয়াজের দাম বাড়ার পেছনে অন্যতম কারণ। তাদের অভিমত, মাসখানেক পরেই রোজা শুরু। এই রোজাকে কেন্দ্র করেই আগেভাগে এখন পেঁয়াজের দাম বাড়িয়ে নেয়া হচ্ছে। যাতে রোজার সময় কেউ অভিযোগ করতে না পারে রোজায় পেঁয়াজের দাম বেড়েছে।

রোববার রাজধানীর বিভিন্ন বাজারের খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মানভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৮ টাকা। যা গত শুক্রবারও ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে ছিল। কিন্তু শনিবার হঠাৎ করেই পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। এ কারণে খুচরা ব্যবসায়ীরাও দাম বাড়িয়ে পেঁয়াজ বিক্রি করছেন।

নিউজ ট্যাগ: পেঁয়াজের দাম

আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪