Logo
শিরোনাম

আবারও হয়তো ভার্চুয়াল আদালতে ফিরে যেতে হবে: প্রধান বিচারপতি

প্রকাশিত:মঙ্গলবার ১৮ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৭৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আবারও সব বিচারকাজ ভার্চুয়ালি নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বসার পর তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, চারিদিকে যেভাবে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে হয়তো আবারও ভার্চুয়ালি যেতে হবে।

ইতোমধ্যে হাইকোর্টের ১৩ জন বিচারপতি ও নিম্ন আদালতের ৩৬ জন বিচারক আক্রান্ত হয়েছেন বলে জানান হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, অনেক স্টাফও আক্রান্ত হয়েছেন। আমরা হয়তো আবার ভার্চুয়াল কোর্টে ফিরে যাবো। ভার্চুয়াল কোর্টে যে মামলা নিষ্পত্তি কম হয়, তা নয়। আমরা বিষয়টি সিরিয়াসলি ভাবছি।

এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ বলেন, অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও কয়েকজন আইন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।


আরও খবর