Logo
শিরোনাম

আবারও করোনা পজিটিভ সিডন্স

প্রকাশিত:রবিবার ২০ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৪৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব নিয়ে গত ২ ফেব্রুয়ারি ঢাকা আসেন টাইগারদের সাবেক হেড কোচ জেমি সিডন্স। এসেই ঢাকা ও সিলেটে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচগুলো দেখেন।

দুই শহর ঘোরার পর গত ১২ ফেব্রুয়ারি কোভিড পজিটিভ হন এই অস্ট্রেলীয় কোচ। কোভিড পজিটিভ হওয়ায় ১০ দিনের জন্য আইসোলেশনে চলে যান তিনি। এরই মধ্যে আফগানিস্তান দল বাংলাদেশে এসেছে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে।

আশা ছিল সিরিজ শুরুর আগে চট্টগ্রামে দলের অনুশীলন দিয়ে কাজ শুরু করবেন টাইগারদের সঙ্গে। যে জন্য গতকাল শনিবার পুনরায় কোভিড টেস্ট করা হলে আবারও পজিটিভ এসেছে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক মনজুর হোসেন।

মনজুর হোসেন বলেছেন, দ্বিতীয়বার পরীক্ষাতে কোভিড পজিটিভ আসলেও শারীরিক কোনো সমস্যা নেই সিডন্সের। তাই আগামী ২২ তারিখ আইসোলেশন শেষে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিতে পারবেন।

এদিকে বাংলাদেশ ওয়ানডে দলের সদস্যরা পৌঁছেছেন চট্টগ্রামে। দলে থাকা সবাই করোনা পরীক্ষায় উতরে গেছেন বলে জানিয়েছেন মনজুর হোসেন। আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। ওয়ানডে সিরিজ শেষে ঢাকায় ৩ ও ৫ মার্চ অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।


আরও খবর