Logo
শিরোনাম

আবৃত্তিশিল্পী হাসান আরিফ মারা গেছেন

প্রকাশিত:শুক্রবার ০১ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৯৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বরেণ্য আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ মারা গেছেন। আজ দুপুর ১টা ৫০ মিনিটে  বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা গেছেন তিনি। দীর্ঘদিন ফুসফুসের রোগে ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন এই হাসপাতালেরই আইসিইউতে। তার বয়স হয়েছিল ৫৭ বছর।

হাসান আরিফের মৃত্যুর খবর সমকালকে নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাট্যব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু।

তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন হাসান আরিফ। অবশেষে আজ চির বিদায় নিয়ে চলে গেলেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।

শনিবার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত হাসান আরিফের মরদেহ রাখা হবে শহীদ মিনারে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে তার জানাজা হবে বলে জানিয়েছেন নাসির উদ্দিন ইউসুফ।

হাসান আরিফের মৃত্যুর খবরে শোক নেমেছে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। তার মৃত্যুতে সম্মিলিত সাংস্কৃতিক জোট শোক প্রকাশ করেছে। জোটের সভাপতি সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, 'সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জনাব হাসান আরিফ। তার মৃত্যুতে আমরা শোকাহত। তার আত্মার শান্তি কামনা করছি। এ ক্ষতি পূরণ হবার নয়।'


আরও খবর