Logo
শিরোনাম

আদাবরে ভবন থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ জুন ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১০ অক্টোবর ২০২৩ | ১১৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর আদাবর এলাকায় জাপান গার্ডেন সিটির একটি ভবনের ছাদ থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত জায়না হাবিব প্রাপ্তি ঢাবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শহিদুজ্জামান জানান, আজ বুধবার বিকেলে ১৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।


আরও খবর