Logo
শিরোনাম

আদালতে মামুনুল: আরেক দফা পেছালো সাক্ষগ্রহণ

প্রকাশিত:রবিবার ১৩ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১৬৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হেফাজতের সাবেক নেতা মামুনুল হকের বিরুদ্ধে হওয়া নাশকতার মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছেন আদালত। তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে তৃতীয় দফায়ও সাক্ষী হাজির করতে ব্যর্থ হলে, রবিবার (১৩ মার্চ) আদালত সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ আগামী ১৭ মে ধার্য করেন।

ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকার আদালত রবিবার সাক্ষ্যগ্রহণের দিন পিছিয়ে নতুন দিন ধার্য করে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মুহাম্মদ আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেন।

রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর দেলোয়ার হোসেন বলেন, আমরা সাক্ষীদের নোটিশ পাঠিয়েছি, কিন্তু কোনো সাক্ষী হাজির হননি।

মামলাসূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৪ জানুয়ারি মিরপুর মডেল থানাধীন ৩৫২/২ মধ্যে পীরেরবাগ, মিজান জেনারেল স্টোরের সামনে ৬০ ফুট পাকা রাস্তার উপর বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের পূর্ব পরিকল্পনায় দেশে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের মাধ্যমে অগ্নিসংযোগের চেষ্টা করে ব্যাপক ক্ষতিসাধন করে। এই ঘটনায় মিরপুর মডেল থানার এএসআই খন্দকার রাজিব আহমেদ বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলাটি দায়ের করেন।

২০১৫ সালের ৩১ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মো. রফিকুল ইসলাম মাওলানা মামুনুল হকসহ ৬৫ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত ৪০ নম্বর আসামি হচ্ছেন মামুনুল হক।

চার্জশিট দাখিলের পর মামলাটি বিচারের জন্য এই আদালতে আসে। এরপর ২০১৭ সালের ২৮ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। তবে এ পর্যন্ত কোনো সাক্ষ্যগ্রহণ হয়নি।


আরও খবর