Logo
শিরোনাম

আফগান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

প্রকাশিত:সোমবার ৩০ আগস্ট ২০২১ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ১৫৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং পুরো দেশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে

আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে করোণীয় নির্ধারণে বৈঠকে বসবে জাতীয় সংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ দেশ। সোমবার (৩০ আগস্ট) এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে রেডিও পাকিস্তানের বরাত দিয়ে জানিয়েছে দেশেটির প্রভাবশালী পত্রিকা ডন।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং পুরো দেশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে এ বৈঠকে যুক্তরাজ্য এবং ফ্রান্স একটি সমাধান উত্থাপন করতে পারে বলে জানা গেছে। যা আফগানিস্তানের মানুষের জন্য শান্তি বয়ে আনবে।

এদিকে আফগান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি ভার্চ্যুয়াল সভার আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। ভার্চ্যুয়াল এ সভায় যুক্তরাষ্ট্রসহ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য, তুরস্ক, কাতার, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোভূক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন।

তালেবান-যুক্তরাষ্ট্রের চুক্তি অনুযায়ী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এ সময়ের পরই পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজ ট্যাগ: আফগানিস্তান

আরও খবর