Logo
শিরোনাম

আইএসের রিংলিডার আবু ওমর খোরাসানি নিহত

প্রকাশিত:রবিবার ২৬ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ১৮৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) রিংলিডার আবু ওমর খোরাসানি নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান।

তালেবান কর্মকর্তারা শনিবার জানিয়েছেন, জঙ্গি গোষ্ঠী আইএসের রিংলিডার আবু ওমর খোরাসানি আফগানিস্তানে নিহত হয়েছেন।

তবে কবে, কোথায় ও কীভাবে নিহত হয়েছেন সে সম্পর্কে কিছু বলেননি তারা। 

কথিত ইসলামি খেলাফত প্রতিষ্ঠার জন্য সিরিয়া ও ইরাকসহ বিভিন্ন দেশে যুদ্ধপরাধ চালিয়ে আসছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস। তালেবানের বিরুদ্ধেও তারা রক্তক্ষয়ী হামলায় লিপ্ত। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে রাজধানী কাবুল ও নানগারহারে আইএসের সন্ত্রাসী হামলা বেড়েছে। তালেবান বলেছে, আফগানিস্তান থেকে এই গোষ্ঠীকে শিগগিরই নির্মূল করা হবে। 


আরও খবর