Logo
শিরোনাম

আইফোন অর্ডার করে পেলেন সাবান-পানির বোতল!

প্রকাশিত:মঙ্গলবার ০৮ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ১৬৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মহামারী শুরুর পর থেকে অনলাইনে কেনা-কাটা করা মানুষের সংখ্যা কয়েক গুনে বেড়েছে। দরকারি-অদরকারি সকল জিনিষই ঘরে বসে অর্ডার করলে কয়েক দিনের মধ্যে হাতে এতে পৌঁছায়। আর ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন অনলানেও কিছু দিন পরপর দেয়া হয় আকর্ষণীয় মূল্য ছাড়। ক্রেতারাও অপেক্ষায় থাকে কবে অফার, ডিসকাউন্ট, ক্যাশব্যাক ইত্যাদি পাওয়া যাবে।

তবে অনলাইনে যেমন ভালো বিক্রেতা রয়েছে তেমনি রয়েছে প্রতারক বিক্রেতাও। কল্পনার বাইরে আপনার পছন্দের পণ্যে ডিসকাউন্ট দিয়ে আপনাকে আকৃষ্ট করে হাতিয়ে নিবে আপনার অর্থ। সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে ব্রিটেনের এক নারীর সঙ্গে। তিনি আকর্ষণীয় মূল্য ছাড়ে অর্ডার করেছিলেন আইফোন ১৩ প্রো ম্যাক্স, কিন্তু বদলে পেয়েছেন সাবানের বোতল।

খাওলা লাফেইলি নামের ব্রিটেনের ওই নারী আইফোন ১৩ প্রো ম্যাক্স অর্ডার করেছিলেন স্থানীয় ভেন্ডার স্কাই মোবাইলের কাছ থেকে। ২০০০ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় তিনি প্রায় ১.৫ লাখ টাকা দিয়েছিলেন। তার পরিবর্তেই পেলেন একটি সাবান-পানির বোতল। ওই ভেন্ডারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। মূলত পরিচয় বদলের জন্যই এ ভুল হয়েছে বলে দাবি করেছে স্কাই মোবাইল কর্তৃপক্ষ।

খাওলা লাফেইলি স্থানীয় স্কাই মোবাইলের কাছ থেকে আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলটি কিনেছিলেন ৩৬ মাসের কন্ট্রাক্টে। ২৪ জানুয়ারি ফোনটি তিনি কেনেন। ডেলিভারি বয় তার বাড়িতে এসে ফোনটি দিয়ে যায় তার ঠিক তিন দিন পর।

ডেলিভারি হওয়ার খাওলা বক্স খুলে দেখেন তাতে হাতে মাখার সাবানে ভর্তি একটি বোতল রয়েছে। তারপরই তিনি স্কাই মোবাইলের কাছে অভিযোগ জানান। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে এক সপ্তাহেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পরও স্কাই মোবাইলের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।

নিউজ ট্যাগ: আইফোন

আরও খবর