Logo
শিরোনাম

আইপিএল ফাইনালে মুখোমুখি রাজস্থান-গুজরাত

প্রকাশিত:শনিবার ২৮ মে ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৩২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এ বারের আইপিএল থেকে ছিটকে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাইনালে ওঠার লড়াইয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরে গেলেন বিরাট কোহলীরা। জস বাটলারের দাপটে স্বপ্নভঙ্গ তাঁদের। এই আইপিএলে চতুর্থ শতরান করে ফেললেন তিনি।

প্রথমে ব্যাট করে বড় রান করার প্রয়োজন ছিল বেঙ্গালুরুর। কিন্তু শুরুতেই মাত্র সাত রান করে ফিরে যান বিরাট। এলিমিনেটরে ইডেনের মাঠে শতরান করা রজত পাটীদার শুক্রবার ৫৮ রান করেন। দলের হয়ে সব থেকে বেশি রান তাঁরই। কিন্তু বাকিদের থেকে খুব বেশি সাহায্য পেতে দেননি রাজস্থানের বোলাররা। প্রসিদ্ধ কৃষ্ণ ইডেনের মাঠে শেষ ওভারে তিনটি ছয় দিয়ে ম্যাচ হেরেছিলেন। সেই আক্ষেপ দ্বিতীয় কোয়ালিফায়ারে ভুলিয়ে দিলেন তিনি। তিনটি উইকেট নিলেন প্রসিদ্ধ। তার মধ্যে ছিল বিরাটের উইকেটও।

মাত্র ১৫৭ রান তোলে বেঙ্গালুরু। বাটলারের বিরুদ্ধে সেই রান খুবই কম ছিল। ইংরেজ ব্যাটার অপরাজিত থাকলেন ১০৬ রানে। তিনি একাই শেষ করে দিলেন বেঙ্গালুরুকে। জস হ্যাজেলউড দু'টি উইকেট পেলেও সে ভাবে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেননি কোনও বোলারই।


আরও খবর