Logo
শিরোনাম

আইপিএলে নতুন ভূমিকায় মালিঙ্গা

প্রকাশিত:রবিবার ১৩ মার্চ ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৬৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আসন্ন আইপিএলকে সামনে রেখে লাসিথ মালিঙ্গা ও প্যাডি আপটন যোগ দিয়েছেন রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফদের দলে। ফ্র্যাঞ্চাইজিটির নতুন পেস বোলিং কোচ হলেন মালিঙ্গা। অন্যদিকে টিম ক্যাটালিস্ট’ হিসেবে থাকছেন আপটন।

আইপিএল ক্যারিয়ারের পুরোটা সময় মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন মালিঙ্গা। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং মেন্টর হিসেবেও কাজ করেছেন মালিঙ্গা। ২০১৯ সালে খেলেছিলেন সবশেষ আইপিএল। এরপরের আসরে অংশ নেননি তিনি।

গত জানুয়ারিতে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসর নেন। সম্প্রতি তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা জাতীয় দলের বোলিং স্ট্র্যাটেজি কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অভিজ্ঞ এই সাবেক পেসার এবার রাজস্থান রয়ালসের পেস বোলিং কোচ হিসেবে এই মৌসুমে বোলারদের বোলিং কৌশল ও বিল্ড-আপ ও প্রস্তুতির তদারকি করবেন। তরুণ বোলারদের বিকাশ ত্বরান্বিত করার জন্যও কাজ করবেন তিনি।

রাজস্থানে যোগ দেওয়ার ব্যাপারে মালিঙ্গা বলেন, আইপিএলে ফিরে আসা আমার জন্য একটি দুর্দান্ত অনুভূতি এবং রাজস্থান রয়্যালসে যোগদান করাটাও আমার কাছে অত্যন্ত সম্মানের। আমি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে আইপিএলে কিছু বিশেষ স্মৃতি তৈরি করেছি। এখন রয়্যালসের সঙ্গে নতুন অভিজ্ঞতার জন্য অপেক্ষা করছি এবং আশা করছি এই যাত্রায় দুর্দান্ত স্মৃতি তৈরি করব।


আরও খবর