Logo
শিরোনাম

আইস মাদক সিন্ডিকেটের হোতা তৌফিকসহ গ্রেপ্তার ৬

প্রকাশিত:শুক্রবার ১৮ জুন ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৯৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীতে আলোচিত মাদক আইস সিন্ডিকেটের মূলহোতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। উত্তরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (১৮ জুন) দুপুরে র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের বাজারে আইস এখনো তেমনভাবে প্রচলিত হয়নি। এটি খুবই ভয়াবহ মাদক। আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই সিন্ডিকেটের অন্যতম হোতা তৌফিককে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে কাওরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


আরও খবর