Logo
শিরোনাম

আজ বইমেলায় জাফর ইকবালের সঙ্গে শিক্ষার্থীদের আড্ডা

প্রকাশিত:শনিবার ১৯ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৯৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অমর একুশে বইমেলায় শনিবার বিকেলে সাইন্স ফিকশন লেখক, কলামিস্ট প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) সাবেক শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় কাটাবেন।

এ সময় প্রফেসর জাফর ইকবাল মেলায় সাস্টিয়ানদের লেখা বইয়ের প্রাপ্তিস্থান সাস্ট ক্লাবের স্টল উদ্বোধন করবেন। একই সময় তিনি সাস্টের সাবেক ছাত্র মুস্তফা মনওয়ার সুজনের উপন্যাস অতিপ্রাকৃত অথবা কাকতালীয় এর মোড়ক উন্মোচন করবেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী জয়নাল আবেদীন। শনিবার বিকেল সাড়ে তিনটায় বাংলা একাডেমির ভেতরে ৬৫০ নম্বর স্টলে (তেঁতুলতলা, তথ্যকেন্দ্রের পাশে) তিনি এসব কর্মসূচিতে অংশ নিবেন।

সাস্ট ক্লাবের সভাপতি জাকির হোসেন জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) সাবেক শিক্ষার্থীদের প্রতিষ্ঠান সাস্ট ক্লাব। বইমেলায় সাস্টের সাবেক শিক্ষার্থীদের লেখা বই প্রদর্শনী ও বিক্রির বিশেষ উদ্যোগ নিয়েছে সাস্ট ক্লাব। শনিবার স্টলটি উদ্বোধন শেষে জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল তার সাবেক শিক্ষার্থীদের সঙ্গে বেশ কিছু সময় কাটাবেন।

নিউজ ট্যাগ: বইমেলা

আরও খবর

একেক শিশুর পছন্দ একেক ধরনের বই

শনিবার ১১ ফেব্রুয়ারি ২০২৩

খুলে গেল কলকাতা আন্তর্জাতিক বইমেলার গেট

বুধবার ০১ ফেব্রুয়ারি ২০২৩