Logo
শিরোনাম

আজিমপুরে গৃহপরিচারিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত:বৃহস্পতিবার ০৬ অক্টোবর ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৫১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর আজিমপুর চায়না বিল্ডিং এলাকার একটি বাসা থেকে সাজেদা (৪৫) নামের এক গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে লালবাগ থানা পুলিশ। এ ঘটনায় গৃহকর্তা ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, দুপুরে এ ঘটনা ঘটেছে। প্রথমে আমরা খবর পাই ওই গৃহপরিচারিকা গলায় ফাঁস দিয়েছেন। বিকেল ৩টার দিকে গিয়ে দেখি ভিকটিমের মাথায় রক্ত লেগে আছে, আঘাতের চিহ্নও আছে। মরদেহ যেভাবে ঝুলছিল, তাতে আমাদের সন্দেহ হচ্ছিল।

এম এ মোর্শেদ বলেন, আমরা গৃহকর্তা ও তার স্ত্রীকে থানায় নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদ চলছে। ভিকটিমের গ্রামের বাড়ি খবর দেওয়া হয়েছে। সেখান থেকে লোকজন আসছে। তারা এলে আরও বিস্তারিত জানতে পারবো।

জানা গেছে, নিহত সাজেদার বাড়ি ময়মনসিংহের তারাকান্দি। কয়েক মাস আগে তিনি ওই বাসায় কাজে যোগ দেন।


আরও খবর