Logo
শিরোনাম

আজকের রাশিফল: আজ কেমন যাবে?

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ এপ্রিল ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ২৩৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পুরনো জ্যোতিষশাস্ত্রের এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।

মেষ রাশি:

কাজের স্বীকৃতি পাবেন। পারিবারিক জটিলতা দূর হবে। কল্যাণকর কাজে যুক্ত থাকবেন। বিনিয়োগ তেমন লাভদায়ক হবে না। কোনো বন্ধুর পরামর্শ কাজে লাগবে। পারিবারিক শান্তি বজায় রাখুন।

বৃষ রাশি:

কোনো পরিকল্পনার অগ্রগতি হবে। ইতিবাচক সংবাদে আশাবাদী হবেন। কোনো যোগাযোগে লাভজনক কাজের সুযোগ পেতে পারেন। জীবনের প্রতি বাস্তব দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন।

মিথুন রাশি:

সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আসতে পারে। সঠিক পরিশ্রমের ভালো ফল লাভ হবে। কাজে বাধা এলেও দীর্ঘস্থায়ী হবে না। নিজের ওপর আস্থা রাখুন।

কর্কট রাশি:

কাজে সুনাম পাবেন। নিজ ভাবনাকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। বুদ্ধিবলে বিরূপ পরিস্থিতিকেও অনুকূলে নিয়ে আসতে পারবেন। মানসিক স্থিরতা নষ্ট করবেন না। সুস্থ থাকুন।

সিংহ রাশি:

পরিবেশ নিয়ে সমস্যা ও হতাশা দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধির প্রবণতা বাড়তে পারে। শরীর ও মনের ওপর কিছুটা চাপ থাকবে। সাফল্য নির্ভর করবে আপনার দূরদর্শিতার ওপর।

কন্যা রাশি:

আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে পর্যাপ্ত সুযোগ পাবেন। আয়ের ক্ষেত্র প্রসারিত হবে। দীর্ঘমেয়াদি ও কম ঝুঁকিপূর্ণ ব্যবসায় ভালো করবেন। আর্থিক নিরাপত্তার স্থায়ী কিছু করার জন্য চেষ্টা করুন।

তুলা রাশি:

কর্মক্ষেত্রে প্রসার লাভ হবে। ব্যবসা-বাণিজ্যে অগ্রগতি আশা করা যায়। পেশাগত কাজে অগ্রগতি। পুরনো সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন। আপনার আশাবাদী মনকে আরো উজ্জীবিত করুন।

বৃশ্চিক রাশি:

দিনের শুরুতে কিছু ভালো খবর পাবেন। মানসিক শক্তি বাড়বে। ভাগ্যের আনুকূল্য পাওয়া সহজ হবে। বৈদেশিক যোগাযোগে লাভবান হবেন। যেকোনো প্রতিবন্ধকতায় দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করুন।

ধনু রাশি:

নতুন কোনো পরিকল্পনা নিয়ে ভাবতে পারেন। পরিবেশ অনুকূলে নাও থাকতে পারে। কাছের কেউ অসুস্থ থাকতে পারে। অসতর্কতায় বিপদের আশঙ্কা। সীমাবদ্ধতাকে জয় করতে হবে।

মকর রাশি:

সামাজিক কাজে আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকবে। অন্যদের সঙ্গে মিলিতভাবে কাজ করে নিজের মধ্যে উদ্দীপনা আনার চেষ্টা করুন। যৌথ কাজে আনন্দ পাবেন। শরীরের যত্ন নেবেন।

কুম্ভ রাশি:

কর্মপ্রার্থীরা কোনো কাজের আশ্বাস পেতে পারেন। কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে হতে পারে। প্রত্যাশিত অর্থ লাভে বিলম্ব হতে পারে। সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখুন।

মীন রাশি:

ভালো কাজের আশ্বাস পাবেন। পারিবারিক জটিলতা দূর হবে। কল্যাণকর কাজে যুক্ত থাকবেন। ব্যবসায়ীদের উপার্জন বৃদ্ধি পাবে। প্রেমপ্রীতিতে সাফল্য আসবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে দেখুন।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩