Logo
শিরোনাম

রাশিফল: এ সপ্তাহটা কেমন যেতে পারে!

প্রকাশিত:শুক্রবার ২৪ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৬৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মেষ(২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। বিদেশে প্রশিক্ষণের সুযোগ পেতে পারেন। মামলার রায় আপনার পক্ষে যেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। মামলা থেকে দূরে থাকুন। আর্থিক লেনদেন শুভ। সৃজনশীল কাজে প্রশংসিত হবেন।

মিথুন (২২ মে-২১ জুন)

বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। শিল্পকলা অথবা সাহিত্যে অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনীতি থেকে দূরে থাকুন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

কর্মস্থলে সাফল্যের দেখা পাবেন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখতে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

পরীক্ষাসংক্রান্ত দুশ্চিন্তার অবসান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। স্বাস্থ্য ভালো যাবে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে। দূরের যাত্রা শুভ। স্বাস্থ্যের যত্ন নিন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।

নিউজ ট্যাগ: আজকের রাশিফল

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩