Logo
শিরোনাম

আজকের রাশিফল: জেনে নিন কেমন কাটবে দিন ?

প্রকাশিত:শুক্রবার ২৭ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ ২৭ জানুয়ারি ২০২৩, শুক্রবার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি মকর রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ রাশি: ভাল ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। ইচ্ছাপূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি।  ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে।

বৃষ রাশি: আজ নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে। সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। ভাল কোনও কাজের জন্য সুনাম বাড়তে পারে।  

মিথুন রাশি: আজ বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়তে পারে। সারা দিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে। পথে কোনও বিভ্রাটে পড়তে হতে পারে। 

কর্কট রাশি :  ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের জন্য ভাল সময় নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে।

সিংহ রাশি: স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ অপর লোক নিতে পারে। চাকরির জন্য কোনও বন্ধুর সঙ্গে আলোচনা। রক্তচাপ নিয়ে চিন্তা। দূরে কোথাও ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে।

কন্যা রাশি: মাতৃস্থানীয়া কারও খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমের জন্য অসুস্থ হতে পারেন। বাড়তি কোনও কাজের জন্য সময় নষ্ট।

তুলা রাশি: সন্তানের কাজের ব্যাপারে অভিজ্ঞ কোনও ব্যক্তির সঙ্গে আলোচনা। সামাজিক কাজের জন্য সুনাম লাভ করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ থাকবে।

বৃশ্চিক রাশি: সরকারি কর্মচারীদের জন্য শুভ দিন। ঋণ মকুব হতে পারে। মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। প্রিয় কারও সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আইনজীবীদের শুভ সময় আসতে চলেছে।

ধনু রাশি: মধুর ব্যবহারে সকলের মন জয়। গুপ্ত রোগ থাকলে ফেলে না রাখাই শ্রেয়। অতিরিক্ত লোভের জন্য বিপদ বাড়তে পারে। প্রেমের নতুন যোগাযোগ হতে পারে। মাথার যন্ত্রণা বাড়তে পারে।

মকর রাশি : উচ্চশিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতি। কারও কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা।

কুম্ভ রাশি : পাড়া-প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতে পারে। সকাল থেকে প্রেমের ব্যাপারে কোনও চিন্তার খবর আসতে পারে। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে পা না বাড়ানোই শ্রেয়।

মীন রাশি : ছোটখাটো শারীরিক ভোগান্তি। দাম্পত্য কলহ মিটে যাবে। উচ্চতর বিদ্যায় ভাল যোগ। পেটের সমস্যা বাড়তে পারে। সন্তানের ব্যাপারে খরচ বাড়তে পারে।

নিউজ ট্যাগ: আজকের রাশিফল

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩