Logo
শিরোনাম

আজকের ভালো মন্দ

প্রকাশিত:সোমবার ১৭ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১০৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শুরু হয়েছে উৎসবের মরশুম। তারমধ্যে প্রতিটি দিন কেমন কাটবে, তা নিয়ে কৌতূহল রয়েই যাচ্ছে।  দেখে নেওয়া যাক, ১৭ অক্টোবর ২০২২ দিনটি কেমন কাটবে। ১২ রাশির রাশিফলে কী রয়েছে দেখা যাক।

মেষ রাশি: শিল্পীদের জন্য আনন্দের সময়। স্ত্রীকে নিয়ে সংশয়। উদাসীনতার কারণে কাজে মন বসবে না। বাড়িতে সন্তানের জন্য বিবাদ। ব্যবসায় উপার্জন বাড়তে পারে।

বৃষ রাশি: স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য বিরহ বাড়তে পারে। ধর্ম নিয়ে আলোচনা। কারও হস্তক্ষেপে আপনার ভাল কাজ পণ্ড হতে পারে। ব্যবসায় অশুভ সঙ্কেত থাকলেও গুরুজনদের পরামর্শে কেটে যাবে।

মিথুন রাশি:  আইনি কাজের জন্য দিনটি ভাল হবে না। কাজের প্রতি অনীহা আসতে পারে। ব্যবসায় ভাল সংবাদ পেতে পারেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে আনন্দ লাভ।

কর্কট রাশি : পুরনো রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা। পড়াশোনার জন্য ভাল সময়। কোনও ভাল বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। শরীরে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। কাজ করে শান্তি পেতে পারেন।

সিংহ রাশি: বদনাম থেকে সাবধান থাকুন। কাজের ক্ষেত্রে খুব শুভ যোগ। গুরুজনের সঙ্গে বিবাদ। ব্যবসায় একটু চাপ বাড়তে পারে। পিতার জন্য চিন্তা বাড়তে পারে।

কন্যা রাশি: বন্ধুদের সঙ্গে আনন্দ লাভ। কোনও কারণে বিষণ্ণতা দেখা দিতে পারে। ব্যবসায় ব্যয় বাড়তে পারে। বাড়িতে আজ অতিথি আসার যোগ। প্রেমে বাধা থাকবে।

তুলা রাশি: মা-বাবার সঙ্গে বিরোধ বাধার আশঙ্কা রয়েছে। বুদ্ধির জোরে শত্রুপক্ষকে হারাতে সক্ষম হবেন। জমি কেনাবেচার জন্য খুব অনুকূল সময়। আজ ভাই-বোনের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে।

বৃশ্চিক রাশি: পাওনা আদায় হতে পারে। কোনও মিথ্যে অপবাদ নিয়ে চিন্তা বৃদ্ধি। আজ আপনি মা-বাবার দায়িত্ব নিতে সক্ষম হবেন। চলাফেরায় সতর্ক থাকুন।

ধনু রাশি: কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। দাম্পত্য জীবনে কলহ দূর হয়ে মিলন হতে পারে। চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে। পুরনো পাওনা আদায় হতে পারে।

মকর রাশি : কারও বিশ্বাসভঙ্গের কারণ হতে পারেন। জলপথে ভ্রমণ। হস্তশিল্পীদের জন্য নতুন উদ্যোগের সম্ভাবনা। কর্মচারীদের সঙ্গে ভাল ব্যবহারে সম্মান প্রাপ্তি। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে।

কুম্ভ রাশি : পড়াশোনা নিয়ে প্রথমে একটু চিন্তা থাকলেও পরে কেটে যাবে। ব্যবসায় বা কর্মে আজ বাড়তি লাভ ও সুযোগ পেতে পারেন। মধুর ব্যবহারে শত্রুপক্ষের মন জয় করতে পারবেন।

মীন রাশি : কোনও অপ্রীতিকর ঘটনা আপনাকে চিন্তায় ফেলবে। আজ ব্যবসায় এমন কিছু ঘটবে, যা আপনার মনে সংশয় সৃষ্টি করবে। বুদ্ধির জোরে অস্বাভাবিক পরিবেশকে স্বাভাবিক করতে সক্ষম হবেন।

নিউজ ট্যাগ: আজকের রাশিফল

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩