Logo
শিরোনাম

আজকের ভালো মন্দ

প্রকাশিত:রবিবার ২১ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | ১৭১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/ জাতিকা। আপনার জন্মসংখ্যা : ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : বৃহস্পতি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা : ৩ ও ৯। শুভ বার : বৃহস্পতি ও মঙ্গল। শুভ রত্ন : পোখরাজ ও রক্তপ্রবাল।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। অধীনদের কাজে লাগাতে পারবেন। কাউকে কোনও ব্যাপারে প্রতিশ্রুতি দিতে হতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে।

মিথুন (২১ মে-২০ জুন)

কোনও গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। অকারণ ব্যয় পরিহার করুন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। কোনও আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনও পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বেকারদের কারও কারও চাকরি হতে পারে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনও আশা পূরণ হতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সামাজিক সংকট এড়িয়ে চলুন। আবেগ সংযত রাখুন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। আজ কোনও ঝুঁকি নেবেন না।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কোনও ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। যৌথ ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সন্তানের কোনও সাফল্য আনন্দদায়ক হতে পারে। নিজের মনোভাব স্পষ্ট ভাবে প্রকাশ করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন। মন ভালো থাকবে। কোনও প্রত্যাশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।

নিউজ ট্যাগ: আজকের রাশিফল

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩