Logo
শিরোনাম

আজকের ভালো মন্দ

প্রকাশিত:সোমবার ২২ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৬০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/ জাতিকা। আপনার জন্মসংখ্যা : ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : বৃহস্পতি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা : ৪ ও ৩। শুভ বার : বৃহস্পতি ও রবি। শুভ রত্ন : পোখরাজ ও গার্নেট।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। গলায় কোনও সমস্যা অনুভব করতে পারেন। ঠাণ্ডা ও ধুলোবালি সম্পর্কে সতর্ক থাকুন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন। আজকে কাউকে ধার দেওয়া থেকে বিরত থাকুন।

মিথুন (২১ মে-২০ জুন)

নিজেকে যথাযথ ভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। অপরের প্রতি বিনয়ী আচরণ করুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

কোনও পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনও ব্যস্ততার জন্য মন খারাপ হতে পারে। অনভিপ্রেত কোনও সংবাদ পেতে পারেন। ঋণগ্রস্ত হতে পারেন। দূরের যাত্রা হতে পারে।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

ভবিষ্যতের জন্য কোনও পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ট্রেড ইউনিয়ন কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক অবস্থান সুদৃঢ় ও হতে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আধ্যাত্মিকতা প্রতি অনুরাগ বোধ করতে পারেন। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কোনও সৎ মানুষের পরামর্শে উপকৃত হতে পারেন। পেশাগত দিক ভালো যাবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কোনও ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। আপনার নামে কোনও অপবাদ রটতে পারে। আবেগ সংযত রাখুন। আজ কোনও ঝুঁকি নেবেন না। ব্যবসায়িক দিক ভালো যাবে না।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক ভালো থাকতে পারে। আজ কোনও চুক্তি সম্পাদন করা থেকে বিরত থাকুন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রুকে দুর্বল ভাববেন না। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

নিজের মনোভাব যথাযথ ভাবে প্রকাশ করুন, অন্যথায় সুযোগ হারাতে পারেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। ধর্মকর্মের প্রতি আগ্রহ বোধ করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন। উত্তেজনা পরিহার করুন। অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন। মনের কোনও গোপন ইচ্ছা পূরণ হতে পারে। পথচলাচলে সর্তকতা অবলম্বন করুন।

নিউজ ট্যাগ: আজকের রাশিফল

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩