Logo
শিরোনাম

আজকের ভালো মন্দ

প্রকাশিত:রবিবার ১০ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ২০৯৫জন দেখেছেন
Image

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/ জাতিকা। আপনার জন্মসংখ্যা : ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : রবি ও শুক্র। আপনার শুভ সংখ্যা : ১ ও ৬। শুভ বার : শুক্র ও রবি। শুভ রত্ন : রবি ও হীরা।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ব্যবসায়ে সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। সকলের প্রতি সদাচরণ করুন। কোনও ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।

মিথুন (২১ মে-২০ জুন)

ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

ধর্মীয় কাজে আনন্দ পাবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ বোধ করতে পারেন। সন্তানের কোনও সাফল্যে আনন্দ পেতে পারেন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

কোনও প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। বিলাসবহুল আসবাবপত্র ক্রয় করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

বাড়িতে কোনও গুরুত্বপূর্ণ আত্মীয়ের আগমন হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। অধীনদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনায় আনন্দ পাবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কোনও গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। ব্যয় কমানোর চেষ্টা করুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। কোনও আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধি পেতে পারে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারও কারও কর্মসংস্থান হতে পারে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। কোনও আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

নিউজ ট্যাগ: আজকের রাশিফল

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩