Logo
শিরোনাম

আজকের ভালো মন্দ

প্রকাশিত:বুধবার ২৯ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৬৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা : ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : শনি ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা : ২ ও ৮। শুভ বার : শনি ও সোম। শুভ রত্ন : মুক্তা ও নীলা।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। প্রেম ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। পেটের পীড়ায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

মিথুন (২১ মে-২০ জুন)

প্রেমিক-প্রেমিকাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে দম্পতিদের কারো কারো সন্তান লাভ হতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক চিন্তা-চেতনার সমৃদ্ধি আসতে পারে। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। মূল্যবোধ বজায় রাখুন। কোনো আত্মীয়ের সাথে দেখা হতে পারে। বাড়িতে অতিথিদের সঙ্গে আনন্দে সময় কাটাতে পারেন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারে। শরীর ভালো থাকবে। ভালো ব্যবহার দিয়ে অন্যের মন জয় করতে পারবেন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। ব্যয় কমানোর চেষ্টা করুন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কোনো আশা পূরণ হতে পারে। ট্রেড ইউনিয়ন কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আধ্যাতিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ভাগ্যোন্নয়নে প্রচেষ্টা জোরদার করুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।

নিউজ ট্যাগ: আজকের রাশিফল

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩