Logo
শিরোনাম

আজকের ভালো মন্দ

প্রকাশিত:শুক্রবার ৩১ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৭৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা : ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : শনি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা : ৪ ও ৮। শুভ বার : শনি ও রবি। শুভ রত্ন : নীলা ও গার্নেট।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহবোধ করতে পারেন। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পেতে পারেন। ট্যাক্স সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। ব্যাবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে।

মিথুন (২১ মে-২০ জুন)

শরীর খুব একটা ভালো না-ও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পেতে পারে। সীমালংঘন করা ঠিক হবে না।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

নিজের মনোভাব স্পষ্ট ভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। বিদ্যার্থীরা পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন। উত্তেজনা পরিহার করুন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

ঠাণ্ডা ও ধুলোবালি সম্পর্কে সতর্ক থাকুন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কারো সঙ্গে মতানৈক্যে জড়াবেন না। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

মূল্যবোধ বজায় রাখুন। কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। ট্যাক্স সংক্রান্ত কোনো সমস্যায় পড়তে পারেন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

নিজেকে যথাযথ ভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকতে পারে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। অকারণ ব্যয় পরিহার করুন। অন্যথায় ঋণগ্রস্ত হতে পারেন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। অসুস্থ পিতার প্রতি খেয়াল রাখুন। কর্মপরিবেশ মোটামুটি ভালো থাকতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

 জীবন ও জগৎ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

নিউজ ট্যাগ: আজকের রাশিফল

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩