Logo
শিরোনাম

আজকের ভালো মন্দ

প্রকাশিত:বুধবার ০৫ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৪৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/ জাতিকা। আপনার জন্মসংখ্যা : ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : শনি ও বুধ। আপনার শুভ সংখ্যা : ৫ ও ৮। শুভ বার : শনি ও বুধ। শুভ রত্ন : নীলা ও পান্না।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। পেশাগত দিক ভালো যাবে। কাজ কর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

মিথুন (২১ মে-২০ জুন)

অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি অনুরোধ করতে পারেন। বীমা কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। উত্তরাধিকার  সূত্রে কোনো সম্পত্তি পেতে পারেন। সামাজিক সংকট এড়িয়ে চলুন।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ অংশীদারী ব্যবসায় সুফল পাবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। পারস্পারিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

কর্মপরিবেশ খুব একটা অনুকূল না-ও থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা না-ও পেতে পারেন। ব্যক্তিগত দায় দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সীমালঙ্ঘন করা থেকে বিরত থাকুন। শরীর অসুস্থ হতে পারে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

প্রেম ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আবেগ সংযত রাখুন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। অধীনদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। কোনো আশা পূরণ হতে পারে।

নিউজ ট্যাগ: আজকের রাশিফল

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩