Logo
শিরোনাম

আজকের ভালো মন্দ

প্রকাশিত:শুক্রবার ০৭ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৬২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/ জাতিকা। আপনার জন্মসংখ্যা : ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : নেপচুন ও শনি। আপনার শুভ সংখ্যা : ৭ ও ৮। শুভ বার : সোম ও শনি। শুভ রত্ন : নীলা ও এমিথিস্ট।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। শ্রমিক নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।

মিথুন (২১ মে-২০ জুন)

জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবন ও জগৎ সম্পর্কে নতুন কোনো ধারনা পেতে পারেন। মন ভালো থাকবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ভাগ্যোন্নয়নে প্রচেষ্টা জোরদার করুন।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহ বোধ করতে পারেন। উত্তরাধিকারসূত্রে কোনো সম্পত্তি পেতে পারেন। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কর্মপরিবেশ অনুকূল না-ও থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রুকে দুর্বল ভাববেন না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ধর্ম-কর্মের প্রতি আগ্রহ বোধ করতে পারেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। যাত্রা ও যোগাযোগ শুভ।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। বিলাস দ্রব্য ক্রয় করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। আবেগ সংযত রাখুন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

আত্মীয়েরদের সঙ্গে দেখা হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যাবে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। অকারণ ব্যয় পরিহার করুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

নিউজ ট্যাগ: আজকের রাশিফল

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩