Logo
শিরোনাম

আজকের ভালো মন্দ

প্রকাশিত:বুধবার ১২ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৬৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা : ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : শনি ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা : ৩ ও ৮। শুভ বার : শনি ও বৃহস্পতি। শুভ রত্ন : নীলা ও পোখরাজ।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। দূরের যাত্রা করতে পারেন।

মিথুন (২১ মে-২০ জুন)

আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মন ভালো থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনাম হতে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো যাবে না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

নিজের মনোভাব স্পষ্ট ভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সৃজনশীল কাজের সুফল পাবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। ব্যক্তিগত  যোগাযোগে সুফল পাবেন। কাজকর্মে উৎসাহবোধ করতে পারেন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

অধীনদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। পড়াশোনা আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যাবে।

নিউজ ট্যাগ: আজকের রাশিফল

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩